মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের  উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের চত্বরে  আয়োজিত এ মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, সমবায় অফিসার খালেদুজ্জামান খান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,খাদ্য গুদাম কর্মকর্তা ওলিউর রহমান সহ উপসহকারী কর্মকর্তাবৃন্দ।
মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, কলা, জামসহ নানা প্রজাতির ফলের স্টল স্থান পায়। কৃষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় ফল চাষের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন।  দেশীয় ফলের চাষ বৃদ্ধি ও ফলভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর