বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,সুমন (৩০), মো. মুন্না (৩৬), মো.আনোয়ার (২৬), নান্টু কাইয়ুম (৩৫),
মো. মান্নান (২৫), মো. টিপু ওরফে রাজ (২১),
মো. আল আমিন (২০), মো. মশিউর রহমান (২১), মো. সিয়াম হোসেন (২০), মো. মান্নান (৫১), মো. সাজ্জাদ হোসেন (৪০), মো. সুরুজ (২৪) ও মো. অনিক হাসান (২২)। এদের মধ্যে মাদকদ্রব্য মামলায় ৩জন, দস্যুতা মামলায় ১জন, চুরি মামলার ২জন, পরোয়ানা ২জন,
ডিএমপি ভুক্ত ৫ জন।

গ্রেফতারকালে ২কেজি ১৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর