বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫০ পল্লবীতে ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ব্যবসায়ী রাসেল দেওয়ানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণার অভিযোগ কুমিল্লায় বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে একজনের মৃত্যু হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত আজকের স্বর্ণের দাম দেড় কেজি ওজনের রসুন ফলিয়ে কৃষকের রেকর্ড জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার সময় ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ সামি (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-সি তে বিস্ফোরক দ্রব্যাদি ককটেল ও পেট্রোল বোমা তৈরি করে নিজ হেফাজতে রেখে পূর্ব পরিকল্পিত ভাবে নির্বাচিত সরকার বিরোধী শ্লোগান দিয়ে মিছিলের সময় মো: সামি নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জন পালিয়ে যায়।

ডিসি মো. মোস্তাক বলেন, গ্রেফতার মো. সামির কাধে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ২০টি ককটেল, ৫০০ মিলি প্লাস্টিকের পেট্টোল ভর্তি সেভেনআপের বোতল, ২৫০ মিলি প্লাস্টিকের পেট্টোল ভর্তি স্প্রাইটের বোতল, ২৫০ মিলি প্লাস্টিকের পেট্টোল ভর্তি স্পীডের বোতল, ২৫০ মিলি প্লাস্টিকের পেট্টোল ভর্তি কোকাকোলার বোতল, ২টি ২০০ মিলি প্লাস্টিকের পেট্টোল ভর্তি ডিউ এর বোতল, ২০০ মিলি প্লাস্টিকের পেট্টোল ভর্তি প্রান ফ্রুট ফান লাচ্চির বোতল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর