সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষার্থীর পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মামলা খিলক্ষেতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার,মাইক্রোবাস জব্দ হুন্ডিতে ৯ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগ, মন্দির প্রতিষ্ঠাতা গ্রেফতার পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও তাদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬



সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি নামক স্থান এখন পর্যটকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে রয়েছে সরু রাস্তা যা চলে গেছে বহুদূর পর্যন্ত, আর দুইপাশে যতদূর চোখ যায় থৈ থৈ করছে পানি যেন দিগন্তে মিলে গেছে।

বিকাল হলেই এখানে মানুষের ঢল নামতে শুরু করে, বন্ধু-বান্ধব পরিবার-পরিজন নিয়ে কিছুটা সময় কাটাতে আসেন তারা, এমনকি গোসলেও নেমে যান অনেকে।

সিরাজগঞ্জের পশ্চিম অঞ্চল (অর্থাৎ) শাহজাদপুর উপজেলা ভাটি অঞ্চল হওয়ার কারণে বর্ষা মৌসুমে তলিয়ে যায় পানির নিচে, ঠিক রেশমবাড়ি এমনিই একটি জায়গা।

মাঝের এই সড়কটির দুই পাশের যে জলাভূমি দেখা যায়,তা বর্ষা আসার আগেই শুষ্ক মৌসুমে এটি ছিল আবাদি জমি।

বর্ষা মৌসুমে ধীরে ধীরে তলিয়ে যায়,বিশাল একটি জলাভূমি তৈরি হয় যা আসলে চলনবিলেরই একটি অংশ।

প্রকৃতির সৌন্দর্যের কারণে বর্ষা মৌসুমে এই রেশমবাড়ি এখন অন্যতম একটি পর্যটন স্পট।

স্বীকৃত না হলেও ভ্রমণ পিপাসু মানুষ ঠিকই খুঁজে বের করে চলে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে।

জাহাঙ্গীর মোল্লা এবং ফারহান খাঁন ফাহিম তারা দুই ভাই রেশমবাড়ি ঘুরতে এসে বলেন, এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে,আমরা এখানে এসে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণপিপাসু লোকজন রেশমবাড়ির সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছেন।

তারা আরো বলেন,এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই,যদি প্রশাসন এটির উপর নজর দিত তাহলে নিরাপদে নির্বিঘ্নে ভ্রমণ পিপাসু লোকজন এসে ঘুরে যেতেন।

যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে এটি পর্যটন স্পট হিসেবে স্বীকৃত হয়নি তাই এখনো কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে।

পানিতে গোসলের ব্যবস্থা থাকলেও নেই কোন হোটেল কিংবা পোশাক বদলানোর স্থান,স্থানীয়দের বাড়ি ভরসা তাদের।

আবার নেই খাবার দাবারের ব্যবস্থা,যদি কেউ টয়লেট ব্যবহার করতে চাই তাহলে তাকে যেতে হয় বাজার পর্যন্ত, যা প্রায় ১০ কিঃমিঃ দূরে।

স্থানীয়দের কাছে এই জায়গাটি রেশমবাড়ির বিল হিসেবে পরিচিত, আবার কেউ কেউ বলছেন এটি অদূরে এর নাম হয়ে যেতে পারে মিনি কক্সবাজার বা রেশমবাড়ির বীচ।

বাংলাদেশে পর্যটন ক্ষেত্রে রেশমবাড়ি একটি সম্ভবনার নাম হতে পারে যদি সঠিক পরিকল্পনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর