শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আরিফুল ইসলাম আরিফ / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬


গত ১১ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে ও ১২ জুলাই সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকায় “সলঙ্গায় সোনার চেইন চুরির অভিযোগ, ‘আপসের চাপ’ ও ঘুষের অভিযোগে উত্তেজনা” শিরোনামে প্রকাশিত সংবাদের এক অংশে আমাকে ঘিরে সংবাদ পরিবেশন করা হয়।

উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল ইসলাম আরিফ।


লিখিত প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিগত, রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সরবরাহ করেছে বলে তিনি দাবি করেন। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, মূলত ঘটনা ছিল তেলকুপি গ্রামের একটি সোনার চেইন চুরিকে কেন্দ্র করে। এ ঘটনায় আব্দুর রউফ নামে এক ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী মুক্তি খাতুন। পরবর্তীতে বিষয়টি নিয়ে গ্রামের একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও সংবাদে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগতও ছিলেন না বলে দাবি করেন।


প্রতিবাদকারী
আরিফুল ইসলাম আরিফ
সদস্য, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল, সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর