রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬


ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মোহাম্মদপুরে ১৩ জন,আদাবরে ৪ জন, শেরেবাংলা নগরে ৪ জন,তেজগাঁও থানা ৪ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন ও হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. তানজিল (২২),মো. জাকির ওরফে ইকবাল (বয়স উল্লেখ নাই), মো.জামাল (বয়স উল্লেখ নাই) মো. তুষার আহম্মেদ সানি (২৮), মো. ওয়াজিদ (২৫),মো. আশিক (২০),মো. আলআমিন (৪৫),বেল্লাল হোসেন (২৮), মো.শান্ত (১৮),মো. আবু রায়হান (১৯), অবনি জামান (৩০),মো. রাজা মিয়া (৪৫) ও
মো. মাহবুব মিয়া (৪৫)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আক্কাছ ওরফে আকাশ (২৭),মো. আরিফ হোসেন (১৮),মো. তানভীর আহমেদ (২১) ও মো. হৃদয় হোসেন (১৯)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জালাল (২১),মো. হৃদয় (২৬),মো. হাসান (২৬) ও মো. রতিন শেখ (২৫)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বেলাল (৩৪),শাহাদাত হোসেন (৩৮),মো. রানা (২৫) ও মোছা. রুনা বেগম (৩৪)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইব্রাহীম (২৫) ও মো. সজল আহম্মেদ জীবন (বয়স উল্লেখ নাই)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রোকন হোসেন (৩০),মো. নিশাত (১৯),তাজ ইসলাম (২১),মোহন (বয়স উল্লেখ নাই) ও মোহাম্মদ আয়াছ (৩৩)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর