রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খিলক্ষেতে অস্ট্রেলিয়ান স্কুলে চুরি,গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬


রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়ক এলাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–বাবুল মিয়া, মো. আবুল কালাম, মনির হোসেন ও মো. সাগর।

শুক্রবার (১৭ জুলাই) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসাইন গ্রেফতারের তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১২ জুলাই রাতে অজ্ঞাত ব্যক্তি ৩০০ ফিট সড়কসংলগ্ন অস্ট্রেলিয়ান স্কুল ভবনে প্রবেশ করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১৫ জুলাই খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে বাবুল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্কুলে চুরির কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আবুল কালাম (৪৬), মনির হোসেন (৩২) ও মো. সাগর (২৩) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়েছে।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, বাবুল মিয়া একাই অস্ট্রেলিয়ান স্কুলে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর