শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা, প্যাথলজি ল্যাবের দালাল আটক বৈরী আবহাওয়া: সমুদ্রে না যেতে জেলে ও নৌযান মালিকদের সতর্ক করল কোস্ট গার্ড রাজধানীতে ধাওয়া করে গাড়ি ও বিদেশী পিস্তলসহ যুবক আটক শাহজালালে যাত্রীর মোবাইল-টাকা ছিনতাই, আটক ১ আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে-টুকু সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বৈরী আবহাওয়া: সমুদ্রে না যেতে জেলে ও নৌযান মালিকদের সতর্ক করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬




উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নৌযান ও ট্রলারের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি যেকোনো জরুরি প্রয়োজন বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর