মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
৯৯ হাজার শিক্ষার্থী পাচ্ছে পাটের ব্যাগ: প্রাথমিক দিয়ে শুরু, লক্ষ্য দেশব্যাপী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ ফাইনাল শেষে মারামারি ও অবজ্ঞা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা মাদকবিরোধী সফল অভিযানে পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স

অনলাইন ডেস্ক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
-সংগৃহীত ছবি।

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন (৩ কোটি) ইউএস ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেড।

প্রায় ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর স্থাপিতব্য এ কারখানাটা পূর্ণ উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার ওভেন ফেব্রিক উৎপাদন করতে সক্ষম হবে। পাশাপাশি এখানে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বিইপিজেডএ) এবং হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেডের মধ্যে একটা ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোহ. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মােহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদশে তথা বেপজা অৰ্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেব বেছে নেওয়ার জন্য হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেডকে  আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, আধুনকি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি বেপজা অর্থনৈতিক অঞ্চল সফল ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দোন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বেপজার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর