শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাপে কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, হাসপাতালে নেয়ার পরই মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
- প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে ইসাহাক বিশ্বাস (৬০) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচ পাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসাহাক বিশ্বাস ঐ গ্রামের বাসিন্দা।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে কোনো এক সময়ে চা দোকানির ইসাহাক বিশ্বাসের পায়ে অজান্তে সাপে কামড় দেয়। রাত সাড়ে ৮টার দিকে টের পেয়ে পরিবারের লোকের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। তবে ওঝা ঝাড়ফুঁক করে ব্যর্থ হন। এ সময় ওঝা বিষ মাথায় উঠে গেছে বলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসার দেওয়ার পর তার মৃত্যু হয়।

ডাক্তাররা জানিয়েছেন, দেরিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসায় ওষুধ প্রয়োগের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর