শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অনলাইন ডেস্ক: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কালো ধোঁয়া দেখে আগুন নেভাতে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর