মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
৯৯ হাজার শিক্ষার্থী পাচ্ছে পাটের ব্যাগ: প্রাথমিক দিয়ে শুরু, লক্ষ্য দেশব্যাপী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ ফাইনাল শেষে মারামারি ও অবজ্ঞা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা মাদকবিরোধী সফল অভিযানে পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬



ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মোহাম্মদপুরে ১৬ জন,আদাবরে ৮ জন, শেরেবাংলা নগরে ৯ জন,তেজগাঁও থানা ৮ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১২ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রায়হান হোসেন হীরা ওরফে রাজু (২৬),মো.মনির সরদার ওরফে হৃদয় (৩২), মো. ওমর ফারুক (বয়স উল্লেখ নাই), মো.জাহিদ (বয়স উল্লেখ নাই),মো. রাজু হোসেন রায়হান (বয়স উল্লেখ নাই),মো. রায়হান হোসেন হীরা (২০),মো. ফারুক হোসেন (৪০),মো.রাশেদ (২০),মো. আক্কাছ (৪২),মো. কামাল হোসেন (২৮), মো.রুবেল মিয়া (২৬),মো.চান মিয়া (৩৫),মো. বিল্লাল (২৫),ফারহান আহমেদ (২৮),মো.আকাশ (২৬) ও মো.রবিন (২৯)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইয়াছিন (২৫),মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮),মো. মামুন মৃধা (২৫), মো. আমিনুল ইসলাম সাগর (৩০),মো. বাবু শেখ (৩০),মো. আবুল হোসেন আশিক (২৮) ও মো. মিলন ইসলাম (২৪)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. তাবারক মিয়া (২৮),মো. ইমন (২৫),মো. সুমন (৩২),
মো. জুয়েল (১৮),কাজী মো. সাইফুল ইসলাম ওরফে কিরন (৪৩),মো. রাসেল মিয়া (২৬),মো. মিঠোন হাওলাদার (৩১),মো. ওমর ফারুক ওরফে শরিফ (২১) ও মো. নুর হোসেন (১৯)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুজন (২২),মো. সুমন (২৫), মো. আরাফাত (২৩),মো. রফিকুল ইসলাম (২৯),মিরাজ রহমান (২৩),মো. সুজন ওরফে সম্রাট (২৪),মো. রুবেল (২৭) ও মো. সোহেল রানা (২৩)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রানী চৌধুরী (৪৬), মো. মাসুদ রানা শামীম (৪৫),মো. মেহেদী হাসান (২০),আশরাফুল ইসলাম (২৫) ও আবুল হাসান (২৮)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইমরান (২৪),মো. রুবেল মিয়া (২০), মো. শামীম মিয়া (২৩),মো. মাহিম (১৮),মো. আনোয়ার (২৮),শামসুল মোল্লা (৪৮),মো. জীবন মিয়া (২৭),মো. দিপু (২৫),মো, নয়ন (১৯),মো. রাসেল (১৯),মো. রাব্বি (১৯) ও মো. ফিরোজ আলম (২১)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর