মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে আল্লাহর আনুগত্য তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৫৯ কাজিপুর  বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোদাল হাতে মাটি কেটে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া

অনলাইন ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
-ফাইল ছবি।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর বিমান ভাড়া কিছুটা কমানো হবে। এক লাখ ৫৪ হাজার থেকে কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা করা হতে পারে।

আর সরকারি মাধ্যমে হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে।

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়।

এ হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ধরা হয় ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। হজ প্যাকেজ-২ এ খরচ ধরা হয় পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এ খরচ ধরা হয় চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এছাড়া হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়। এ প্যাকেজের খরচ ধরা হয় পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজটি নিয়ে এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর