মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির  সভায় অংশ নেন   এমপি সেলিম রেজা  দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন টি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে ইউএনও’র মানবিক উদ্যোগে সহায়তা পেলেন  কাজিপুরের ২৭ এতিমখানার শিক্ষার্থীগণ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬২ অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিশ্বমঞ্চে রোবটিক্সে স্বর্ণ জয় সপ্তম শ্রেণির কিঞ্জল নাগ দিব্যর শান্তি ও যুদ্ধকালীন দায়িত্বে আনসার-ভিডিপির সক্ষমতা তুলে ধরলেন মহাপরিচালক সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ মাংস ব্যবসায়ী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, আলোচিত এ হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর