শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তার পানিতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হলেও ইউপি চেয়ারম্যান জানেন না কিছুই বাবা ফিরবে না জেনেও দরজায় চার এতিম শিশু: ফটিকছড়িতে পরিবারের করুণ আর্তনাদ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল শিল্পে চাকরির সুযোগ ও প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষার উন্নয়নে বিএনপি কাজ করবে- মোস্তফা জামান তেজগাঁও বিভাগে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭২ কাজীর দেউড়ি বাজারে ১৫৫ কেজির কোরাল, দেখতে মানুষের ভিড় নৈতিক স্খলন: জামায়াতের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা এতটাই তাপপ্রবাহ যে, আফ্রিকায় উটও মারা যাচ্ছে গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলা ওটিটিতে থ্রিলারের জোয়ার, জনপ্রিয়তার কারণ জানালেন নির্মাতারা

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
-ফেলুদা ওয়েব সিরিজের দৃশ্য। সংগৃহীত ছবি

ভারতে বাংলা ওটিটি অঙ্গনে গত কয়েক বছরে থ্রিলারধর্মী সিরিজের সংখ্যা ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রেম, পারিবারিক কিংবা সামাজিক গল্পের তুলনায় রহস্য, গোয়েন্দা ও সাসপেন্সনির্ভর কনটেন্টে নির্মাতাদের আগ্রহ এখন অনেক বেশি। এই প্রবণতার পেছনে দর্শকের দীর্ঘদিনের চাহিদাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন নির্মাতারা।

জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘একেন বাবু’–এর নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, থ্রিলারের প্রতি দর্শকের আগ্রহ সব সময়ই ছিল। তার মতে, এই ঘরানার গল্পে এমন একটি আকর্ষণ থাকে, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখে। সব বয়সী দর্শকের কাছেই থ্রিলার সমান জনপ্রিয় হওয়ায় ওটিটি প্ল্যাটফর্মগুলোও এ ধরনের কনটেন্টে বেশি বিনিয়োগ করছে। তিনি জানান, ‘একেন বাবু’ সিরিজের জনপ্রিয়তাই পরবর্তীতে এটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার পথ তৈরি করেছে।

পরিচালক সায়ন্তন ঘোষালের মতে, রহস্য ও গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির ভালোবাসা নতুন নয়। বাংলা সাহিত্যের বড় একটি অংশজুড়ে রয়েছে এই ধারার গল্প, যার সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত হয়ে ওঠেন পাঠকরা। ওটিটি প্ল্যাটফর্মের বিস্তারের ফলে এখন এসব গল্প আরও বড় পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তাই সাম্প্রতিক সময়ে থ্রিলার সিরিজের সংখ্যা বেড়েছে বলে মনে করেন তিনি।

অন্যদিকে পরিচালক রাজা চন্দ বলেন, বাংলা থ্রিলারের ঐতিহ্য বহু পুরোনো। ফেলুদা, ব্যোমকেশসহ জনপ্রিয় গোয়েন্দা চরিত্রগুলো দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তার ভাষ্য, রহস্যধর্মী গল্পের চাহিদা সবসময়ই ছিল এবং সেই চাহিদার কথা মাথায় রেখেই নতুন থ্রিলার নির্মিত হচ্ছে। তবে কোন ধরনের কনটেন্ট তৈরি হবে, সেই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই প্রযোজনা প্রতিষ্ঠান বা ওটিটি প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর