সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন

অনলাইন ডেস্ক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার একই দলে দেখা যেতে পারে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পর প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজ।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেভেজের বিদায়ী ম্যাচেই একই দলের হয়ে খেলবেন মেসি ও রোনালদো। ২০২৬ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, তেভেজ ইতোমধ্যে দুই মহাতারকার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। ফলে ফুটবলপ্রেমীদের বহুদিনের কল্পনা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তেভেজের জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি ক্যারিয়ারে মেসি ও রোনালদো—দুজনেরই সতীর্থ ছিলেন। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন, আবার ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও ড্রেসিংরুম ভাগ করেছেন।

এক টেলিভিশন সাক্ষাৎকারে তেভেজ বলেন, “আমি সবসময় চেয়েছি ক্রিশ্চিয়ানো ও লিওকে একই দলে খেলতে দেখতে। তারা ফুটবল ইতিহাসের সেরা দুই খেলোয়াড়। তাই আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি, বিশেষ করে ক্রিশ্চিয়ানোর সঙ্গে। তাকে বলেছিলাম, আমার বিদায়ী ম্যাচে যেন সে ও মেসি একসঙ্গে মাঠে নামে, যাতে পুরো বিশ্ব এই বিরল দৃশ্য উপভোগ করতে পারে।”

তেভেজের ভাষ্য অনুযায়ী, রোনালদো তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। মেসিকেও রাজি করাতে তেমন বেগ পেতে হয়নি। দুজনের ইতিবাচক সাড়া পাওয়ার পর নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন সাবেক এই ফরোয়ার্ড।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত মেসি ও রোনালদো কখনোই একই দলের হয়ে প্রতিযোগিতামূলক বা প্রদর্শনী ম্যাচ খেলেননি। তাই তেভেজের বিদায়ী ম্যাচে তাদের একসঙ্গে দেখা গেলে সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ও আলোচিত মুহূর্ত হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর