সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন লন্ডনের ঐতিহাসিক দ্য ওভালে অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।

এর আগে আইসিসি জানিয়েছিল, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হবে ইংল্যান্ড। প্রতিটি আসরের ভেন্যু নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই অনুযায়ী ২০২৭ সালের ফাইনালের জন্য দ্য ওভালকে বেছে নেওয়া হয়েছে।

এই মাঠেই ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

ফাইনালের এক বছরেরও কম সময় বাকি থাকলেও এবারের চক্রের লড়াই ইতোমধ্যে জমে উঠেছে। নয়টি দলই এখনো কাগজে-কলমে ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ ধরে রেখেছে।

বর্তমান পয়েন্ট তালিকায় ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ ৭২.২২।

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশের অবস্থানও শক্ত হয়েছে। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। ফলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে টাইগাররা।

দুইবারের ফাইনালিস্ট ভারত রয়েছে পঞ্চম স্থানে। তাদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। এরপর শ্রীলঙ্কা ৪১.৬৭, ইংল্যান্ড ২৪.৩৬, ওয়েস্ট ইন্ডিজ ১৫ এবং পাকিস্তান ৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর