শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে যেখানে উঠবেন সাহাবুদ্দিন দামের নতুন রেকর্ড গড়তে পারে আইফোন ১৮ প্রো ম্যাক্স মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৮ শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নতুন নৌবাহিনী প্রধান দুর্নীতিমুক্ত নিয়োগে কঠোর ব্যবস্থায় ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষা পদত্যাগ করলেন রাষ্ট্রপতি তিস্তার পানিতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হলেও ইউপি চেয়ারম্যান জানেন না কিছুই বাবা ফিরবে না জেনেও দরজায় চার এতিম শিশু: ফটিকছড়িতে পরিবারের করুণ আর্তনাদ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল শিল্পে চাকরির সুযোগ ও প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষার উন্নয়নে বিএনপি কাজ করবে- মোস্তফা জামান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজীর দেউড়ি বাজারে ১৫৫ কেজির কোরাল, দেখতে মানুষের ভিড়

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। বিরল আকারের এ মাছটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও কৌতূহলী দর্শনার্থীরা।

আজ বৃহস্পতিবার বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ধরা পড়া মাছটির খবর তিনি দুই দিন আগে একটি মাছ ধরার ঘাট থেকে পান। পরে তিনি মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে আনেন। পরিবহনে আরও প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি জানান, মাছটির বিক্রয়মূল্য প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়েছে। আগামী শনিবার পর্যন্ত বুকিং নেওয়া হবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।

আনোয়ার হোসেন বলেন, এত বড় আকারের কোরাল মাছ বাজারে খুব কমই আসে। তাই মাছটি ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উন্নত মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতাই আগেভাগে বুকিং দিচ্ছেন।

তিনি আরও বলেন, কোরাল মাছ সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত। সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণমণ্ডলীয় উপকূলীয় সমুদ্র এলাকায় এ মাছের দেখা মেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর