শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং একাধিক গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার পর দিল্লিভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের দীর্ঘদিনের আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে। সিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির যন্তর মন্তরে সমবেত হওয়া আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন শনিবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

 

কেন্দ্রীয় সরকারের সাথে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিজেপি’র মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জীতেন্দ্র সিং। সিজেপি নেতারা জানান, সরকার আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় তারা ‘সদিচ্ছার জায়গা’ থেকে দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা অবস্থান কর্মসূচি তুলে নিচ্ছেন।

cjp
সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল বিষয় ও সরকার যেসব দাবি মেনে নিতে রাজি হয়েছে:

শিক্ষামন্ত্রীর পদত্যাগ: নিট কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন, যা ছিল আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন।

ক্ষতিপূরণ প্রদান: প্রশ্নপত্র ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আর্থিক সাহায্য বা অনুদান দেয়া হবে। সিজেপি পরিবার প্রতি এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল।

মামলা প্রত্যাহার: গত ২০ জুলাই ‘চলো সংসদ’ অভিযানের সময় দিল্লিসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব এফআইআর ও পুলিশি মামলা দায়ের করা হয়েছিল, সরকার সেগুলি সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে রাজি হয়েছে।

Delhi Protestt 02
আইনি গ্যারান্টি:
 আগামী কয়েকদিনের মধ্যে দায়ের হওয়া সব এফআইআর’র প্রতিলিপি সিজেপি’র হাতে তুলে দেয়া হবে এবং মঙ্গলবার নাগাদ সরকারের পক্ষ থেকে একটি লিখিত গ্যারান্টিপত্র দেয়া হবে যে, ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না।

শিক্ষা খাতে সংস্কার: শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার ও পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তনের জন্য সিজেপি সরকারের কাছে একটি পাঁচ দফা দাবি সনদ পেশ করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে আবারও সরকারের সাথে সিজেপি প্রতিনিধিদের বৈঠক হবে।

Delhi Protestt 04
আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা অভিজিৎ দীপকে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রতিষ্ঠা করেন। গত ৬ জুন থেকে যন্তর মন্তরে শুরু হওয়া এই প্রতিবাদ আন্দোলন গত ২৮ জুন লাদাখের প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক যোগ দেয়ার পর আরও জোরালো রূপ নেয়। টানা ২৬ দিনের অনশন শেষে তিনি কিছু দিন আগেই তা প্রত্যাহার করেন।

দীর্ঘ ৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের ফলে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় যে তীব্র যানজট, মেট্রো স্টেশন বন্ধ ও ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা তৈরি হয়েছিল, তা সরকারের এই পদক্ষেপে ও পুলিশের ঘোষণার পর স্বাভাবিক হতে শুরু করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর