শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬


প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাড়ে তিন হাজার কোটি টাকার বাজের অথচ একটি ইট নেই- গত ১৭ বছরে উন্নয়নের নামে এমন দুর্নীতি করেছে ফ্যাসিস্ট আওয়ামীলগ সরকার। কিন্তু মুখে উন্নয়নের বুলি। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুদিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন তিনি এসব কথা বলেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় আরডিএ বগুড়ার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দেশকে আরও একধাপ এগিয়ে নিতে হলে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধায় রূপান্তর করতে হবে। আরডিএ বগুড়া সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি সংবিধান অনুসারে প্রতিটি নাগরিকের উপযুক্ত মর্যাদা ও সেবা পাওয়ার অধিকারের কথা তুলে ধরেন। সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের জন্য সঠিক কর্মসংস্থান তৈরি, কৃষকের ফসলের ন্যায্যমূল্য ও শ্রমিকদের সঠিক শ্রমমজুরি নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও চিকিৎসা খরচের চাপ উল্লেখ করে সবার জন্য সহজলভ্য উন্নত চিকিৎসা ব্যবস্থা ও মানসম্মত শিক্ষার ওপর জোর দেন তিনি।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (বগুড়া সদর) মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) মাননীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) মাননীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন (রনি)। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এমপি, , ড. আ. ন. ম. বজলুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সচিব ড. রফিকুল ই মোহামেদ, সিনিয়র সচিব এহছানুল হক, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমী’র কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর