সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দিনমজুরকে খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মৌসুম শুরুর আগেই ঋণের বোঝায় জর্জরিত রোনালদোর ক্লাব জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি! নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
-চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডেভেলপার প্রতিষ্ঠান।

সোমবার চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান।

অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়। সেখানে জোনটি চালুর বিষয়ে প্রথমে তিন থেকে পাঁচ বছর সময়ের কথা বলা হলেও প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানও এই সময়ের মধ্যে উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অতিথি। তারা বিনিয়োগে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবেন। এই জোন দ্রুত চালু হলে এই এলাকার চেহারা বদলে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে বিনিয়োগকারীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। দেশের অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর