বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক খাবারের মান নিশ্চিত করতে সচিবালয় ক্যান্টিনে হঠাৎ পরিদর্শন মন্ত্রী আফরোজা খানমের রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২ বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

বরিশাল প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
-ফাইল ছবি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানবতার মুক্তি ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামের আদর্শিক বিজয়ের বিকল্প নেই। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার বিকেল পাঁচটায় বরিশালের চরমোনাই আল কারীম জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। জনগণ বারবার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করলেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছুটা আশা তৈরি হলেও সরকার সে পথে অগ্রসর না হয়ে প্রচলিত ধারাতেই কার্যক্রম পরিচালনা করছে। এভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, মানবতার কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শই কার্যকর সমাধান। তাই আদর্শিক বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ইসলামে কোনো অপকৌশলের স্থান নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, তারা আজ জাতির কাছে উন্মোচিত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর