রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকদের সতর্কতায় রক্ষা পেল দুটি ট্রেন দিনাজপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি অবসরের পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট হাতে কুক ঢাকার রাস্তায় ফুল বিক্রেতার সঙ্গে নাচলেন ওটিলিয়া শহর জুড়ে আতঙ্ক  উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে ৪র্থ দিনের একডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬


রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা সন্দেহজনক দুটি পরিত্যক্ত বস্তু বোমা নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

শনিবার (১ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি বলেন, রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার সকালে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রথম ঘটনায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অপরদিকে, তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর