বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড শরীরে বিশেষ জ্যাকেট, ভেতরে ফেন্সিডিল; ডিএনসির গোয়েন্দা অভিযানে গ্রেফতার ৪ নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেফতার ৬ খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু ২০ মিনিটে সাত বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ছড়িয়ে পড়ল ঘন কালো ধোঁয়া রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪, আহত ২২ গাজার এক বিষাদের দিন গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৮ জন, মামলা ৬৫

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
-ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, দুটি কাঁধের ব্যাগ, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, উদ্ধার হওয়া দুই ভিকটিম, একটি হাইয়েস মাইক্রোবাস, নয়টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর