শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মূল সম্পদ হলো তরুণ জনগোষ্ঠী। টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে। দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরের জন্য তরুণদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।

দেশের টেকসই উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য দক্ষতার সাথে নীতি ও সততা থাকা প্রয়োজন উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, দক্ষ জনগোষ্ঠীর সততা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে উন্নয়ন পরিকল্পনা স্থায়ীত্ব পাবে না। প্রকৌশলীরা শুধু ফরমায়েশী কাজ করলে চলবে না, বর্তমান ও আগত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দিতে হবে। এ বিষয়ে কাজ করার জন্য তিনি আইডিইবি’র প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠা দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ কে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে উপদেষ্টা প্রতিপাদ্যের মূল স্পিরিট বাস্তবায়নে কাজ করার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন।

আলোচনা অনুষ্ঠানের পর উপদেষ্টা আইডিইবি ভবন প্রাঙ্গনে পায়রা ও বেলুন উন্মুক্ত করে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি, কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আইডিইবি ভবন থেকে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-জাতীয় প্রেসক্লাব-পল্টন মোড়-বিজয়নগর-কাকরাইল মোড় হয়ে আইডিইবি ভবনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর