বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে জলদস্যুদের হামলায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। এ সময় ট্রলার থেকে মাছ, জাল ও জ্বালানি তেলসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর বঙ্গোপসাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে কুয়াকাটা হাসপাতালে এবং গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০)কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ ধরতে গভীর সাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারকে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জেলেদের মারধর করে এবং মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, কিছুদিন ধরে সমুদ্রে জলদস্যুদের তৎপরতা কম থাকলেও সম্প্রতি তা আবার বেড়েছে। এতে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা জলদস্যুদের দ্রুত গ্রেপ্তার এবং সমুদ্রে নৌ-টহল জোরদারের দাবি জানান।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জেলেদের কাছ থেকে ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনাটি গভীর সমুদ্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটেছে।

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ওসি নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌ-পুলিশের সরাসরি আওতাধীন না হলেও আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর