শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান সাংবাদিক মির্জা শহিদুল পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬



রাজধানীর বনানীতে জাল নোটে স্বর্ণালংকার কিনতে যাওয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকসলে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম–মো. রুবেল আহম্মেদ ফকির। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। স্বর্ণালংকার পছন্দ করে বিল করার পর মূল্য পরিশোধের জন্য একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন।

পুলিশ জানায়, টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করলেও অপর ব্যক্তি পালিয়ে যান।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর