শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বনানীতে আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতি, শিশুসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬




রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের চেষ্টাকালে অভিযান পরিচালনা করে শিশুসহ সাতজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত ৪ জন শিশু।

শুক্রবার (৭ আগস্ট) বনানী থানার বরাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, বনানী থানা পুলিশের একটি টিম জানতে পারে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছে।

তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক ৭ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর