মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সালাহর সঙ্গে আবার খেলতে পেরে উচ্ছ্বসিত ফাবিনহো চীনের বড় ব্যাংকগুলোকে নিশানার বাইরে রেখে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০১, মামলা ৫৩ যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেফতার ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাসপাতালে রেখে যাওয়া শিশুকে উপহার পাঠালেন তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি : / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি মা একটি চিরকুট লিখে রেখে তার জন্ম দেওয়া শিশু কন্যাকে ফেলে চলে যায়া। সংবাদ পেয়ে শিশুটির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহার পাঠায়।

গত ৪ নভেম্বর দুপুরে ওই কন্যা শিশুটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে জন্ম নেয়। ওই দিন সন্ধ্যার পর শিশুটির পাশে একটি চিরকুট লিখে রেখে শিশুর মা চলে যায়।

এ সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নজরে পড়লে তার নির্দ্দেশে নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেলের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সেলের সদস্য ব্যারিষ্টার কায়সার কামালের সহায়তায় ওই কন্যা শিশুর জন্য তিনি উপহার সামগ্রী প্রদান করেন।

হাসপাতালের পরিচালক ডাঃ মো. ফজলুর রহমান শনিবার রাত ১১ টায় এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় ডাঃ মো. রফিকুল ইসলাম তার সহযোগীদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীগুলো ওই নবজাতক শিশুর জন্য প্রদান করেন।

হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী জানান, মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটির শারীরিক অবস্থা একটু খারাপ। আমরা নবজাতক শিশুটি সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাকে পৃথক কক্ষে রেখে চিকিৎসা সেবা সহ যত্ন নেওয়া ব্যবস্থা করেছি।

হাসপাতালের পরিচালক বলেন, আমরা শিশুটিকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছি। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই অবস্থায় শিশুটি আগে সুস্থ করে তুলতে হবে। তার পর কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে তাকে জেলা প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শিশুটি প্রদান করা যেতে পারে বলে তিনি জানায়। এখন পযর্ন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাচ্চাটিকে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর