রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার। এদের মধ্যে পরোয়ানা ৪ তামিল ৫
অন্যান্য আইনে ২০ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-রতন (২১)টিপু (২৩), বশির (৩৬),ওয়াসিম (২৭),রাসেল (২৬), আনিসুল হক (২০),আজিমুল (২০),রাসেল (৩৫), রহিম ওরফে টুটুল (২৭),রাব্বি (২৩), বন্যা (৩৮), জসিম (৪৮),শাকিব ( ২০), দুলাল (৪৮), জাহিদ (২০),উজ্জ্বল (১৯),রমজান (২৬),আজাদ (৪০),আকাশ (২৭),সজীব (২৬),ফজলু রহমান মামুন (৪১),সোহাগ সরদার (৩৭),ফিরোজ হোসেন (২০) ও নাজমুল হোসেন (৪০)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (৮ আগস্ট ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।