মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কুড়িগ্রামে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা ১০ হাজার রোজাদারকে ইফতার করলেন কাজিপুরের এমপি সেলিম রেজা মানবিক যাত্রা ফাউন্ডেশন” এর উদ্যোগে কাজিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত বেকার সমস্যা দূরীকরণে কাজ করা হবে- এমপি সেলিম তরুণীকে বিয়ের পর ৬০ বছরের হাকিমের কাণ্ড সংসারের হাল ধরতে বাড়ির আঙ্গিনায় সবজি চাষে সাফল্যে মোহাম্মদপুর-আদাবরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৯ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজার সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের

অনলাইন ডেস্ক: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
-গাজার সুড়ঙ্গ। ছবি: রয়টার্স

গাজার সুড়ঙ্গগুলোতে আটকে থাকা ২০০ বেসামরিক নাগরিকের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তুরস্ক চেষ্টা করছে। রবিবার রাতে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।

এর আগে দেশটি এক দশকেরও বেশি সময় আগে সেখানে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ ফেরত আনতে সহায়তা করেছিল।

ওই তুর্কি কর্মকর্তা বলেন, তুরস্ক ১১ বছর পর হাদার গোল্ডিনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠাতে সফলভাবে সহায়তা করেছে, যা হামাসের যুদ্ধবিরতির প্রতি স্পষ্ট প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি যোগ করেন, আমরা বর্তমানে সুড়ঙ্গগুলোতে আটকে থাকা প্রায় ২০০ গাজার বেসামরিক নাগরিকের নিরাপদে বেরিয়ে আসার জন্য কাজ করছি।

উল্লেখ্য, তুরস্ক ছিল গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে সম্পাদিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ।

সূত্র : রয়টার্স, মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর