মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, বললেন যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করা ঠিক হবে না

অনলাইন ডেস্ক: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু দাবি রয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে, যেগুলোতে আমি রাজি হতে পারি না।’

ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, খুব শিগগিরই এই যুদ্ধ শেষ করা ঠিক হবে না, কারণ এতে কয়েক বছরের মধ্যেই আবার নতুন করে সংকট তৈরি হতে পারে।

তিনি আরো হুঁশিয়ারি দেন, আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়েছে।যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।

কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও কোনো কার্যকর কাঠামো তৈরি করা যায়নি। সম্প্রতি ইরান নতুন একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ‘হুমকিমূলক ভাষা’ পরিবর্তন করে, তবে তেহরান আলোচনায় আগ্রহী।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর