সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন, নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম! ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে  মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত  ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে চলা সংঘাত অবসানের প্রচেষ্টায় ওমান যদি ‘বাধা হয়ে দাঁড়ায়’, তবে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার(১৭ আগস্ট) প্রায় ছয় মাস আগে শুরু হওয়া এই সংঘাতের সমাপ্তি টানার চেষ্টায় হিমশিম খাওয়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো চুক্তির পথে ওমান যদি ‘বাধা হয়ে দাঁড়ায়’,তবে তিনি সেখানে ব্যাপক বোমাবর্ষণ করবেন। একইসঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করে আসছেন, শিগগিরই যুদ্ধ শেষ হয়ে আসবে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা জোর দিয়ে বলেছেন; তবে বাস্তবে এমন কোনো অগ্রগতি এখনো দেখা যায়নি। ইরানে হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান অবস্থিত। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা চলছে।

এই নৌপথ দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, উভয় পক্ষ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে। তবে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর সময় তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল। সমুদ্রপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে প্রসঙ্গক্রমে প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, ওমান যদি ‘সঠিক আচরণ’ না করে তবে তিনি দেশটিকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর