বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
‘তাহলে এতদিন তামাশার কী দরকার ছিল, আমরা কেন হাসির পাত্র হলাম’ কালীগঞ্জে কৃষক হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন কারাদণ্ড ফেনীর নুসরাত হত্যা মামলা : হাই কোর্টে আপিলের রায় ২৪ আগস্ট জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কুঁচকির চোটে স্যাম কারানের টেস্ট ফেরা নিয়ে অনিশ্চয়তা রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: সৈয়দ নাসিম মঞ্জুর ৫০ বছরের বেশি সময় ধরে তুর্কমেনিস্তানের ‘নরকের দরজা কীভাবে জ্বলছে? শেরপুরে গোপনে স্কুল কমিটি গঠন ও শিক্ষিকার স্বামীর হস্তক্ষেপর অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, জরিমানা ২ লাখ

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বগুড়ার শেরপুরে নিজ গর্ভজাত মেয়েকে ধর্ষণের জঘন্যতম অপরাধে আসামি আব্দুল খালেককে (৫১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে শিশুটির সৎ মা চাতালে ধান সেদ্ধ করার কাজে বাইরে থাকার সুযোগে খালেক নিজ মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় সে।

ঘটনার পর থেকে শিশুটির স্বাভাবিক আচরণে পরিবর্তন ঘটে এবং সে গৃহস্থালি কাজ বন্ধ করে দিলে তার সৎ মা তার ওপর শারীরিক নির্যাতন চালাতে থাকে। নির্যাতনের একপর্যায়ে শিশুটি সব কথা সৎ মাকে জানালেও তিনি তা বিশ্বাস না করে উল্টো অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন।পরবর্তীতে সৎ মায়ের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীর কাছে ঘটনাটি প্রকাশ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর বিষটি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে উপস্থাপিত সমস্ত সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর