শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে দুই বাসে আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
-গাজীপুরে ভোরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা।

গাজীপুর মহানগরীর বাসন ও কাশিমপুর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাত ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি পৃথক বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস দুটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা ও পুলিশ একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের পরিদর্শক ইকবাল হোসেন বলেন, আগুন লাগার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে, রাতে বাসটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বাসটির নিচে একজন মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে বাসের পাশে থামেন। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। এতে বাসটির আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অগ্নিসংযোগকারীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর