গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা মানহানির মামলা ও অপপ্রচার প্রত্যাহার এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান মারুফ আহমেদ।
শনিবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইউসুফ খান মারুফ আহমেদ অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার এবং মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ সময় তিনি অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য,গত ১০জুলাই কালামপুর রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাসেল মল্লিক নামে ৮/১০দশ যুবক কুপিয়ে জখম করে।
সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।