শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে ৮৩ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন  কালিয়াকৈরে মিথ্যা মানহানির মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ৯/১১ ঘটনার ২৫ বছর: ‘সন্ত্রাসবাদী হামলা’ না লিখতে সাংবাদিকদের নির্দেশ সিবিসির ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, চীন-রাশিয়াকে নিয়ে চরম উদ্বেগে যুক্তরাষ্ট্র ইনজুরি টাইমে জোড়া গোলে হার এড়াল পিএসজি বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈরে মিথ্যা মানহানির মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা মানহানির মামলা ও অপপ্রচার প্রত্যাহার এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান মারুফ আহমেদ।
শনিবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ইউসুফ খান মারুফ আহমেদ অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার এবং মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ সময় তিনি অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য,গত ১০জুলাই কালামপুর রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাসেল মল্লিক নামে ৮/১০দশ যুবক কুপিয়ে জখম করে।

সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর