বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু ‘যুক্তরাষ্ট্রের পক্ষে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ঘরে ঢুকে এক নারীকে এলাপাতারি কুপিয়ে আহতের ঘটনার প্রধান অভিযুক্ত জিদনি ইসলাম(২০)কে গ্রেফতার করেছে পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে পাঠনো হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন, উপজেলার বাঘ চাপাইর এলাকার মজনু মিয়ার ছেলে।

আহত শাহনাজ বেগম(৪৮) শ্রীফলতলী গ্রামের মৃত শমশের আলীর মেয়ে।সে একমাত্র মেয়ের বিয়ের পর বাড়িতে একাই বসবাস করতেন।

পুলিশ সূত্র জানা গেছে,গত বৃহস্পতিবার(২০ আগস্ট)রাতে উপজেলার শ্রীফলতলী এলাকায় নিজ বাড়িতে দূর্বৃত্তদের হামলার শিকার হয় শাহানাজ বেগম(৪৮) বেগম নামে এক নারী। এসময় তাকে শরীরের বিভিন্ন অংশে প্রায় ১৪ টি ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। এসময় লুট করা হয় টাকা পয়সা ও স্বার্ণালস্কার। পরে তার ডাক চিৎকারে আসে পাশের লোকজন এসে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার দিন রাতেই ওই নারীর মেয়ের জামাই মোসলেম উদ্দিন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে। ঘটনার পর তাকে দ্রুত ঘটনার সাথে জরিতদের গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে এ ঘটনার প্রধান অভিযুক্ত জিদনি ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন নারীকে কুপিয়ে আহতের মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠনো হয়েছে। ঘটনার সাথে জরিত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর