বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ
ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু ‘যুক্তরাষ্ট্রের পক্ষে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব’ দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ইরান সংযোগ, ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে ফেরি করে জীবিকা নির্বাহ করা শ্রীমতি পারুলকে ভ্যানগাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তৌহিদুল ইসলাম টিটুর পক্ষ থেকে পারুলের হাতে ভ্যানগাড়িটি তুলে দেন তাঁর এক শুভাকাঙ্ক্ষী।

ভ্যানগাড়িটি পেয়ে পারুলের দীর্ঘদিনের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। এখন থেকে ভ্যানগাড়িতে করে পণ্য নিয়ে ফেরি করে বিক্রি করতে পারবেন তিনি। এতে পারুল ও তাঁর পরিবার আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পারুল বলেন, এতদিন বিভিন্ন জায়গায় পণ্য নিয়ে ফেরি করে জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হতো। ভ্যানগাড়ি পাওয়ায় এখন সেই কষ্ট অনেকটাই কমবে। এ জন্য তৌহিদুল ইসলাম টিটুর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্থানীয়রা জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগ প্রশংসনীয়। ভ্যানগাড়িটি পারুলের পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর