রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি

অনলাইন ডেস্ক: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
- কৃতি স্যানন। সংগৃহীত ছবি

রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে তৈরি একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার পাশাপাশি কৃতির পোশাকের পক্ষে অবস্থানও নিয়েছেন অনেকে। এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলিউডের এই অভিনেত্রী।

একটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রাখিবন্ধন বিশেষ বিজ্ঞাপনে অফ-হোয়াইট ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় কৃতিকে। ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ছিল কেপ ও ড্রেপ করা স্কার্ট। ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় এমন পোশাক কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মূলত এই প্রশ্নই তুলেছেন সমালোচকেরা।

কারও মতে, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে পোশাকটি মানানসই নয়। আবার অনেকে মনে করছেন, একজন নারীর পোশাকের ভিত্তিতে তাঁর সংস্কৃতি, মূল্যবোধ বা ব্যক্তিত্ব বিচার করা উচিত নয়।

বিতর্কে নতুন মাত্রা যোগ হয় অভিনেত্রী কঙ্গনা রানৌতের মন্তব্যে। কৃতির নাম সরাসরি উল্লেখ না করে তিনি প্রশ্ন তোলেন, এত ধরনের পোশাকের বিকল্প থাকার পরও ভাইকে রাখি বাঁধার সময় এমন পোশাক বেছে নেওয়ার কারণ কী। বিজ্ঞাপনটি তাঁর কাছে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ মনে হয়েছে বলেও মন্তব্য করেন কঙ্গনা।

বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কৃতির পাশে দাঁড়িয়ে বলেন, একজন নারী কী পরবেন, সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত।

সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান কৃতি। তিনি বলেন, কোনো উৎসবের সৌন্দর্য শুধু পোশাকে নয়, বরং সেই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও ঐতিহ্যের মধ্যে নিহিত।

কৃতির মতে, একজন নারীর সংস্কৃতি ও মূল্যবোধ তাঁর পোশাক দিয়ে বিচার করা যায় না। নারীদের কী পরা উচিত, সেই নির্দেশনা দেওয়া বন্ধ করার আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর