বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে প্রায় ৭০ বছর বয়সী মালা খাতুন নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে| মালা এই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী|

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে মালা খাতুনের মরদেহ থলিয়ার বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে| মরদেহের ডান কানের নতিতে আঘাতের চিহ্ন রয়েছে| তবে শরীরে আর কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি| মালা খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তার স্বজন ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না| এ কারণে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারবে না|

নিহত মালা খাতুনের ভাই জয়নাল আবেদীন জানান, তার বোন একা বাড়িতে থাকতেন| তার ছেলে মেয়েরা ঢাকা থাকেন| তার বোন পাশ্ববর্তী খাল বিলে মাছ ধরে বিক্রি করতেন| জয়নাল আবেদীন থাকেন ২ কিলোমিটার দূরে বালসাবাড়ী গ্রামে| সকাল বেলা স্থানীয় লোকজন তার বোনের মরদেহ পাশের বিলে ভাসতে দেখে তাদেরকে খবর দেয়| আপাততঃ কিভাবে মালা খাতুন মারা গেলেন তারা তা বুঝতে পারছেন না বলে পুলিশ ও গণমাধ্যম কর্মীদেরকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর