মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত উল্লাপাড়ায় বর্ষা এবং রবীন্দ্রনাথ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  এলএনজি আমদানিতে আরও ৩৫০ মিলিয়ন ডলারের গ্যারান্টি দেবে বিশ্বব্যাংক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারি বিস্কুট ও পাউরুটি  কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্য নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে  উপজেলার সাতকয়া  এলাকায় বিসমিল্লাহির বেকারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া  পরিচালিত অভিযানে বেকারি কারখানাটির উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, লাইসেন্স এবং খাদ্যপণ্যের মান যাচাই করা হয়।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের  সংশ্লিষ্ট ধারায়  প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া  বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে থানা পুলিশ টিম,স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা আল মাহমুদ হোসেন  সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর