সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষা এবং রবীন্দ্রনাথ শিরোনামে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় পৌর মিলনায়তনে উল্লাপাড়া রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে সরোজ কুমার সরকারের সভাপতিত্বে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর মেয়র এম বেলাল হোসেন, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রিলা চৌধুরী, রবীন্দ্র সংগীত শিল্পী রাশেদুল হক তুহিন, দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদ সাহান, জাতীয় সরেজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ আব্দুল হাকিম মানিক, উল্লাপাড়া রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের যুগ্ন আহ্বায়ক ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অশোক কুমার রায়, চিত্রকর শাহরিয়ার মোমিন প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি কাজী শওকাতের সঞ্চলনায় ও ওস্তাদ শ্যামল সাহার পরিচালনায় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী বিন্দু।