সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৪ কোটি টাকা মুল্যের ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল)সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মাদক বহনকারী গোখাদ্য ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার ভোর রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজায় ঢাকাগামী লেনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ সদর থানার রামভদ্রপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু বক্কর (৪৪), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে সোহাগ আলী (১৯)।

সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যমুনা সেতু টোলপ্লাজার ঢাকাগামী লেনে অস্থায়ী চেক স্থাপন করেন।

এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্টা-ট-২৪-০৩৫৭) নম্বরে একটি একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে ৪ কেজি ৩৩০গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক চার কোটি টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী আবু বক্করের বিরুদ্ধে ঢাকা মেট্টো পুলিশের দারুস সালাম থানায় মামলা রয়েছে। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর