কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১
বার দেখা হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, রোগীদের সেবার মান, চিকিৎসক ও জনবল সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজগঞ্জ -১( কাজিপুর) সাংসদ সেলিম রেজা ।হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল। এ সময় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকার,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল মোমিন, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আতিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় কুমার প্রমুখ। এ সময় কমিটির সদস্য বৃন্দ, চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের হয়রানিমুক্ত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিতকরণ এবং হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা অনুষ্ঠিত হওয়ার আগে সাংসদ সেলিম রেজা এমপি হাসপাতালের চলমান কার্যক্রম পরিদর্শন ও রোগীদের সাথে কথা বলেন।