শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হ্রাস পেয়ে প্রায় স্থবির যশোরে মাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯১ হালাল রিজিক বৃদ্ধির দোয়া সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে অটোরিকশাচালক আশিক (৩৫) এবং রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০)।

আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বহুতী বটতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর