শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’ দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার দেশের বাজারে আজকের স্বর্ণের দাম জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি: / ১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কালামপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী নাসরিন আক্তার (৪০) বাদী হয়ে রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী স্থানীয় চন্দ্রা কালামপুর এলাকায় ‘মেসার্স রাসেল এন্টারপ্রাইজ’ নামে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা এবং মাটি ভরাট করে আসছিলেন। এর জের ধরে একই এলাকার কয়েকজন যুবক বিবাদীরা দীর্ঘদিন ধরে তাঁর সাথে শত্রুতা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

​ঘটনার দিন দুপুরে ব্যবসায়ী দোকান থেকে বাড়ি ফেরার পথে বিবাদীরা লাঠি ও রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে তাঁর স্ত্রী নাসরিন আক্তার স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে বিবাদীরা তাঁকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম সৃষ্টি করে এবং খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে নিরাপত্তা ও আইনি ব্যবস্থার স্বার্থে থানায় বৃহস্পতিবার রাত ১০টায় একটি জিডি দায়ের করা হয়েছে। এর আগে গত কয়েক আগে বাড়িতে মামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এএস আই) আমিনুল ইসলাম জানান না, মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর