বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
রোগী সেজে কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযানে গিয়ে অনিয়ম পেলেন দুদক কর্মকর্তারা রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্ব গ্রহন  কাজিপুরে  পদোন্নতি জনিত  বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান  কে  ক্যাবের বিদায় সংবর্ধনা  শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু উল্লাপাড়ায় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার জয়পুরহাট চিনিকলে আখ রোপণ মৌসুম শুরু, আখ চাষের লক্ষ্যমাত্র ৩৭০০ একর শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগের শিকার মোহনা টিভির এমডি! এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’ শীর্ষক প্রদর্শনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় প্রতিবাদ

কুষ্টিয়া প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো ব্যানার-ফেস্টুন রাতের আঁধারে খুলে ফেলা, ছিঁড়ে ফেলা ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টায় দৌলতপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম নান্নু ও জাফর ইকবাল কর্নেল অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের টাঙানো প্রচার-প্রচারণার ব্যানার-ফেস্টুনসহ প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন বারবার ছিঁড়ে, পুড়িয়ে ও সরিয়ে দেওয়া হচ্ছে।

তারা বলেন, এসব ব্যানার-ফেস্টুনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি রয়েছে। যারা এসব ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও পুড়িয়ে দিচ্ছে, তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে না।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। এতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর