বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবিটি নাটকের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের অভিনন্দন প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল, নতুন দাম ২০৪ টাকা রোগী সেজে কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযানে গিয়ে অনিয়ম পেলেন দুদক কর্মকর্তারা রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্ব গ্রহন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্ব গ্রহন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহন  করেছেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শাহনাজ পারভীন। ২ সেপ্টেম্বর সকালে সদ্য বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নবাগত ইউএনওকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।শাহনাজ পারভীন  ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে চৌহালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করেছেন।
এ সময় সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা,থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক   সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং  সুধীজন উপস্থিত ছিলেন। শাহনাজ পারভীন নতুন কর্মস্থলে যোগ দিয়ে তিনি কাজিপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় সংসদ সদস্য সেলিম রেজা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।নবাগত ইউএনওর যোগদানকালে বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাজিপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এ উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।
আমি বিশ্বাস করি, প্রশাসন জনগণের জন্য—জনগণ প্রশাসনের জন্য নয়। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নদীভাঙন ও দুর্যোগ মোকাবিলা, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।
বিশেষ করে দুর্নীতি, অনিয়ম ও জনহয়রানির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর। সরকারি দায়িত্ব পালনে আইন, বিধি-বিধান ও ন্যায়সংগত সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
আমি মনে করি, একজন ইউএনও একা কোনো এলাকার উন্নয়ন করতে পারেন না। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই কাজিপুরের উন্নয়নে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি সাংবাদিকদের বলেন, ” ভালো কাজগুলো যেমন তুলে ধরবেন, তেমনি কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা জনদুর্ভোগ চোখে পড়লে সেটিও আমাদের জানাবেন। আপনাদের তথ্য ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে আরও জনবান্ধব করতে সহায়তা করবে।
আমি চাই, আমার দায়িত্বকালে কাজিপুরের মানুষ যেন একজন ইউএনওকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং একজন জনবান্ধব ও দায়িত্বশীল সেবক হিসেবে দেখতে পান।
সবশেষে, কাজিপুরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করেন। মহান আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর