বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত ইন্দোনেশিয়ায় স্কুলের ফ্রি-মিল খেয়ে ৮ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি ৬৪ উপজেলায় ৬৪০ তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক এমন ছবি করার চেয়ে অবসর নেওয়া ভালো: তাপসী ২০২৭ সাল হবে ইতিহাসের উষ্ণতম বছর: জাতিসংঘ হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাজশাহী প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈদুর রহমান মঈদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরজীবনে নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা করতে হবে। পরিবেশ সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর